সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জোটের লক্ষ্য একটি মজবুত নির্বাচনি সমঝোতা: জামায়াত আমির

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৮:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ১৪৪ Time View

ঢাকা, ২৮ ডিসেম্বর – আসন্ন নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) যোগ দেওয়ায় জোটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশটিতে। রোববার (২৮ ডিসেম্বর) এই তথ্য আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতের আমির বলেন, “এই জোটের লক্ষ্য একটি মজবুত নির্বাচনি সমঝোতা গঠন করা। এনসিপির সঙ্গে কিছুক্ষণ আগেই আমাদের বৈঠক সম্পন্ন হয়েছে এবং তারা আমাদের সঙ্গে এই সমঝোতা বা জোটে যুক্ত হয়েছে। আজ রাতেই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হবে।”

তিনি আরও জানান, “সারা দেশের তিনশ আসনে আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে আসন বণ্টন করেছি। যদিও কিছু আসনে মনোনয়ন চূড়ান্ত হয়নি, মনোনয়নপত্র জমা দেওয়ার পর তা চূড়ান্ত করা হবে। এটি নিয়ে কোনো সমস্যা হবে না।”

ডা. শফিকুর রহমান নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার গুরুত্বও উল্লেখ করেন। তিনি বলেন, “আমাদের হাতে দেড় মাসের কম সময় আছে। ভোটের তারিখ যেন হেরফের না হয়, সেক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা চাই। এখনও সকলের জন্য সমতল মাঠ তৈরি হয়নি। আশা করি, জাতি সুষ্ঠু নির্বাচনের ব্যত্যয় মানবে না।”

প্রসঙ্গত, এই জোটে জামায়াত ও এনসিপি ছাড়াও রয়েছে: লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, এবং নেজামে ইসলাম পার্টি। তবে কোন দল কতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তা এখনও প্রকাশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জোটের লক্ষ্য একটি মজবুত নির্বাচনি সমঝোতা: জামায়াত আমির

Update Time : ০৮:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫