সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাবি সভাপতি ও জাবি সেক্রেটারির বক্তব্য ব্যক্তিগত ও অনিচ্ছাকৃত ‘স্লিপ অব টাং’ : ইসলামী ছাত্রশিবির

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৮:৩৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ১৬৩ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা সেক্রেটারির সাম্প্রতিক বক্তব্যকে সম্পূর্ণ ব্যক্তিগত ও অনিচ্ছাকৃত ‘স্লিপ অব টাং’ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির দাবি, এসব বক্তব্য ছাত্রশিবিরের সাংগঠনিক অবস্থান বা নীতির প্রতিফলন নয়।

এর আগে জাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান এক বক্তব্যে বাম, শাহবাগী, ছায়ানট ও উদীচীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন। অন্যদিকে, রাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান দেশের শীর্ষস্থানীয় দুটি দৈনিক—প্রথম আলো ও দ্য ডেইলি স্টার বন্ধ করার দাবি জানান। এসব বক্তব্যকে ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

রোববার (২১ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “রাবি সভাপতি ও জাবি সেক্রেটারির বক্তব্য তাদের একান্ত ব্যক্তিগত মতামত। এটি কোনোভাবেই ছাত্রশিবিরের অফিসিয়াল বক্তব্য বা সাংগঠনিক অবস্থান নয়।” তারা জানান, সংশ্লিষ্ট নেতারা ইতোমধ্যে তাদের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন এবং অনিচ্ছাকৃত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এসব বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রশিবিরকে বিতর্কিত করার চেষ্টা করছে। সংগঠনটি এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা স্পষ্ট করে বলেন, গণমাধ্যম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সহিংসতা, হামলা কিংবা ভাঙচুরের সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই। এ ধরনের কর্মকাণ্ড তারা কখনোই সমর্থন করে না এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে মত প্রকাশে তারা বিশ্বাসী।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাবি সভাপতি ও জাবি সেক্রেটারির বক্তব্য ব্যক্তিগত ও অনিচ্ছাকৃত ‘স্লিপ অব টাং’ : ইসলামী ছাত্রশিবির

Update Time : ০৮:৩৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫