সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের হাসপাতালে চরম চিকিৎসা গাফিলতি, বাঁ পায়ের হাড় ভাঙা, অপারেশন হলো ডান পায়ে

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১১:৪০:১০ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ১৬২ Time View

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসায় চরম গাফিলতির এক বিস্ময়কর ও উদ্বেগজনক অভিযোগ উঠেছে। বাঁ পায়ের হাড় ভেঙে যাওয়া এক বৃদ্ধ রোগীর অস্ত্রোপচার করতে গিয়ে চিকিৎসকরা ভুলবশত তার সম্পূর্ণ সুস্থ ডান পায়ে অপারেশন করেছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে গত ১৭ ডিসেম্বর। মুর্শিদাবাদের সুতি-২ ব্লকের মালোপাড়া এলাকার ৭৫ বছর বয়সী রেণু বিবি বাড়ির সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যান। এতে তার বাঁ দিকের হিপ জয়েন্টে গুরুতর আঘাত লাগে এবং বাঁ পায়ের হাড় ভেঙে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে শারীরিক পরীক্ষা ও এক্স-রে করার পর চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার ছাড়া বিকল্প কোনো চিকিৎসা নেই। পরিবারের সম্মতি নিয়ে রেণু বিবিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। কিন্তু অস্ত্রোপচার শেষ হওয়ার পরই ঘটে ভয়াবহ বিপত্তি।

রোগীকে অপারেশন থিয়েটার থেকে বের করার সময় দেখা যায়, ভাঙা বাঁ পায়ের পরিবর্তে ডান পায়ে ব্যান্ডেজ করা হয়েছে। জ্ঞান ফেরার পর রোগী নিজেই চিৎকার করে জানান, ‘ভুল হয়েছে… ভুল!’ অভিযোগ ওঠে, নার্স ও ওটি সহকারীদের উপস্থিতিতেই অর্থোপেডিক সার্জন ভুল করে সুস্থ ডান পায়েই অস্ত্রোপচার সম্পন্ন করেন।

ভুলটি ধরা পড়ার সঙ্গে সঙ্গেই রোগীকে আবার অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং ভাঙা বাঁ পায়ে দ্রুত ট্রাকশন দেওয়ার ব্যবস্থা করা হয়। তবে এই ঘটনায় রোগীর পরিবার চরম ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করেছে।

হাসপাতালের কিছু কর্মকর্তা দাবি করেছেন, বৃদ্ধার দুই পায়েই চোট ছিল। কিন্তু রোগীর স্বজনদের প্রশ্ন—যদি মূল সমস্যা বাঁ পায়ে হয়ে থাকে, তাহলে অস্ত্রোপচার করা হলো ডান পায়ে কেন? রোগীর আত্মীয় সেলিম মালিক বলেন, এক্স-রে রিপোর্ট ও শারীরিক পরীক্ষার পরও কীভাবে অভিজ্ঞ চিকিৎসকরা এমন মারাত্মক ভুল করতে পারেন, তা তাদের বোধগম্য নয়।

তিনি আরও বলেন, ‘অপারেশনের আগে খালি চোখেই বোঝা যায় কোন পায়ে সমস্যা। এক্স-রে প্লেট দেখার পরও এমন ভুল হওয়া অবিশ্বাস্য।’

ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত মেডিক্যাল সুপার অনাদি রায় চৌধুরী জানান, ‘এখনও পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে মৌখিক অভিযোগ এসেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে যদি কারও গাফিলতি বা দায়িত্বজ্ঞানহীনতা প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভারতের হাসপাতালে চরম চিকিৎসা গাফিলতি, বাঁ পায়ের হাড় ভাঙা, অপারেশন হলো ডান পায়ে

Update Time : ১১:৪০:১০ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫