সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১০:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / ১৬৯ Time View

রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শরিফ ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে এক শোকবার্তায় তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। শোকবার্তায় বলা হয়, সর্বোচ্চ চিকিৎসা ও সব প্রচেষ্টা সত্ত্বেও চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি।

জানা যায়, গত ১২ ডিসেম্বর গণসংযোগের উদ্দেশ্যে রাজধানীর বিজয়নগর এলাকায় অবস্থানকালে চলন্ত একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি সরাসরি তার মাথায় আঘাত হানে। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে জরুরি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকদের পরামর্শে এবং অবস্থার জটিলতা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, অনুসারী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার আত্মার মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন।

বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু

Update Time : ১০:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫