সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ওসমান হাদি

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১০:২০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ১৫২ Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুরুতর আহত অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ এলায়েন্সের সদস্যসচিব ডা. আব্দুল আহাদ।

ডা. আহাদ জানান, বাংলাদেশ সময় সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলমান রয়েছে এবং অবস্থার দিকে নজর রাখা হচ্ছে।

এর আগে, সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার এয়ারপোর্টে অবতরণ করে।

উল্লেখ্য, নির্বাচনী প্রচারণা চলাকালে ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, জুমার নামাজ শেষে মতিঝিল দিক থেকে একটি কালো মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি আসে। মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি ক্লোজ রেঞ্জ থেকে হাদির মাথা লক্ষ্য করে গুলি চালান। হামলার পর তারা দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এই ঘটনায় ইতিমধ্যেই ছয়জনকে আটক করা হয়েছে। তবে মূল হামলাকারী এখনও ধরা পড়েনি। সরকার তাকে ধরিয়ে দেওয়ার জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, ওসমান হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই রয়েছে এবং সন্দেহভাজন হামলাকারীদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে মূল হামলাকারীকে ধরার জন্য তৎপরতা অব্যাহত রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

এই হামলার ঘটনা দেশের রাজনৈতিক মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ওসমান হাদি

Update Time : ১০:২০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫