সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৮:৪৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ১১৯ Time View
রোববার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) কমিশনারগণ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে—এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি নির্বাচন আয়োজনের সার্বিক অগ্রগতি তুলে ধরেন।

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত ইসি

সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।
এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও বৈঠকে যোগ দেন।

বৈঠকে ইসি জানায়, নির্বাচন আয়োজনের জন্য মাঠ পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায়—সব দিক থেকেই প্রস্তুতি যথাযথভাবে এগোছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোট আয়োজনের সক্ষমতা কমিশনের রয়েছে বলেও সিইসি উল্লেখ করেন।

প্রস্তুতি সফল করতে সবার সহযোগিতা প্রশংসা

সিইসি নাসির উদ্দিন প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ইসির প্রস্তুতিকালে সরকার যে পূর্ণ সহযোগিতা দিয়েছে, তাতে আমরা নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে আশাবাদী।”
তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান, যারা মাঠ পর্যায়ে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দায়িত্ব পালন করছেন।

সিইসি বলেন, “নাগরিকরা নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়া শুরু করেছেন; দেশজুড়ে ইতোমধ্যেই নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে।”

সুষ্ঠু নির্বাচনে সরকারের প্রতিশ্রুতি

ইসির প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার।”

/> তিনি আরও বলেন, “জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে আপনারাই (ইসি) চালকের আসনে। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে অবশ্যই সফল হতে হবে।”

জাতিকে একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও ইতিহাসের সর্বোত্তম নির্বাচন উপহার দেওয়ার সংকল্প পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতিকে আমরা একটি সফল নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছি।”

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

Update Time : ০৮:৪৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫