জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- Update Time : ১০:২৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ১২৯ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক আজ, ১৩ নভেম্বর, অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচনার জন্য আয়োজন করা হয়েছিল।
বৈঠকটি সভাপতিত্ব করেন নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের। দুপুরের পর সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে অংশগ্রহণ করেন নায়েবে আমীরগণ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
বৈঠকে আজ ১৩ নভেম্বর প্রদত্ত মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনা করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজনের ঘোষণা জাতির কাছে গ্রহণযোগ্য নয় এবং গণদাবি মেনে নেওয়া হয়নি।
এছাড়াও বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং আসন্ন নির্বাচনকে ঘিরে উদ্ভূত প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা এবং আগামীর বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।
















