সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল নিষিদ্ধ হলে ক্যামেরা নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৫:০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৫৪ Time View

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণাকালে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, মোবাইল ফোন নিষিদ্ধ করা হলে ভোটারদের উচিত বিকল্প হিসেবে ক্যামেরা নিয়ে ভোটকেন্দ্রে যাওয়া। তার ভাষায়, “যেহেতু মোবাইল নিষিদ্ধ করা হয়েছে, তাই ভোটারদের বলবো—সনি বা ক্যাননের মতো ক্যামেরা নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। কোথাও অনৈতিক কিছু দেখলেই ভিডিও করবেন।” তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়ে কার্যত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ শুরু করেছে।

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা এক চিঠি দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির কেউই মোবাইল ফোন রাখতে পারবেন না। শুধুমাত্র ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দু’জন নির্ধারিত আনসার সদস্য মোবাইল বহন করতে পারবেন।

তবে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়টি নিয়ে এখনো পুরোপুরি স্পষ্টতা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। সোমবার এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া ফোনালাপে তিনি বলেন, নিষেধাজ্ঞার আওতায় গণমাধ্যমকর্মীরা পড়লে কমিশন বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এদিকে মোবাইল ফোন নিষিদ্ধসংক্রান্ত ইসির প্রজ্ঞাপন বাতিল না হলে আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন আবারও ‘জুলাইয়ের মতো অন্ধকার গলিপথে হাঁটছে’ এবং একটি পক্ষ পরাজয়ের আশঙ্কায় ভোট ছিনতাইয়ের চেষ্টা করছে।

ডা. শফিকুর রহমান বলেন, “যারা চোরাই পথে ক্ষমতায় যেতে চায়, তাদের স্পষ্ট করে হুঁশিয়ারি দিচ্ছি—কেউ যদি কেন্দ্র দখলের চেষ্টা করে, আমরা সেই পথ বন্ধ করে দেব। মানুষের রায় ছাড়া কারচুপি হলে দেশে আবারও জুলাই নেমে আসবে।” তবে তিনি যোগ করেন, “আমরা বারবার জুলাই চাই না।”

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মোবাইল নিষিদ্ধ হলে ক্যামেরা নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

Update Time : ০৫:০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬