সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫৯ ঋণখেলাপি ও ব্যাংক ডাকাতদের মনোনয়ন দিয়ে কীভাবে দুর্নীতি দমন করবেন—বিএনপিকে

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৮:৫১:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৪৩ Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বী দলগুলোর বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ ও সমালোচনা করছেন রাজনৈতিক নেতারা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির উদ্দেশে কঠোর প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “৫৯ জন ভয়াবহ ঋণখেলাপি ও ব্যাংক ডাকাতকে মনোনয়ন দিয়ে আপনারা কীভাবে দুর্নীতি দমন করবেন?”

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। ঢাকা-১১ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।

বিএনপির নাম সরাসরি উল্লেখ না করে ডা. শফিকুর রহমান বলেন, “একটি দল প্রায়ই বলে—তারা ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরবে। ভালো কথা, কিন্তু ভালো কাজ নিজের ঘর থেকেই শুরু করতে হয়। যে ৫৯ জন ভয়াবহ ঋণখেলাপি ও ব্যাংক ডাকাত, তাদেরকেই আপনারা মনোনয়ন দিলেন কেন? তাদের বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে দুর্নীতি দমন করবেন—এ কথা শুনলে প্যাঁচাও হাসবে। জনগণ এসব ভালোভাবেই বোঝে।”

তিনি আরও বলেন, বর্তমানে ব্যবসায়ীরা জিম্মি অবস্থায় রয়েছেন। যারা দীর্ঘ সাড়ে ১৫ বছর দেশের বাইরে নিরাপদ আশ্রয়ে ছিলেন, তারা দেশে ফিরে এসে খুনের মামলা দিয়ে শত শত কোটি টাকা দাবি করছেন। “গত ৬ আগস্ট থেকে আজ পর্যন্ত এসব অপকর্ম থামেনি। এমনকি ফুটপাতের ভিক্ষুকের কাছ থেকেও চাঁদা নেওয়া হচ্ছে,”—যোগ করেন তিনি।

ডা. শফিকুর রহমান প্রশ্ন তুলে বলেন, “আমরা কি এজন্য লড়াই করেছিলাম যে, পুরোনো চাঁদাবাজের বোতলে নতুন চাঁদাবাজের জন্ম হবে?” তাঁর এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৫৯ ঋণখেলাপি ও ব্যাংক ডাকাতদের মনোনয়ন দিয়ে কীভাবে দুর্নীতি দমন করবেন—বিএনপিকে

Update Time : ০৮:৫১:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬