সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার গঠন হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১২:৫৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১৯ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় ১১ দলীয় ঐক্যের আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “যুবক বন্ধুরা, তোমরা বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। নাহিদ ইসলামকে আমরা এখানে প্রার্থী করেছি। আগামী দিনে নাহিদ ইসলামদেরই বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে পাইলট হিসেবে বসানো হবে। আমরা পেছনের সিটে যাত্রী হয়ে থাকব। আমরা বিশ্বাস করি, এ তরুণরাই বাংলাদেশকে সঠিক গন্তব্যে পৌঁছে দেবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। এ দেশের মানুষ মেধাবী ও পরিশ্রমী। কিন্তু অতীতের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল। দুর্নীতি থেকে নিজেদের হাত মুক্ত রাখার শপথ ও দেশের প্রতি দায়বদ্ধতা তাদের ছিল না। সে কারণেই বাংলাদেশ কাঙ্ক্ষিতভাবে এগোতে পারেনি।”

ডা. শফিকুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা আশা করি, নতুন প্রজন্ম আমাদের হতাশ করবে না। তারা আমাদের সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাবে।”

নাহিদ ইসলামকে নিয়ে তিনি বলেন, “নাহিদ ইসলামের জন্ম ও বেড়ে ওঠা এই এলাকাতেই। তাই এখানে নতুন করে কাউকে চেনানোর প্রয়োজন নেই। আপনারা আমার চেয়েও তাকে ভালো চেনেন। ইনশাআল্লাহ, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবেই আপনারা দেখতে পাবেন।”

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সরকার গঠন হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Update Time : ১২:৫৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬