সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লীগ এক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১১:৪৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৪৮ Time View

নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, আওয়ামী লীগ আবার সক্রিয় হয়ে সাধারণ মানুষের ভেতরে মিশে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। একই সঙ্গে শহিদ ওসমান হাদির হত্যার বিচারকে ভিন্নভাবে ব্যবহার করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চলছে বলেও তারা মনে করে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ তুলে ধরা হয়। পোস্টে সংগঠনটির পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নিরাপত্তার স্বার্থে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধও করা হয়।

এর আগে দেওয়া আরেকটি পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, ‘নির্বাচন অবশ্যই হতে হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না। নির্ধারিত সময় অনুযায়ী ১২ তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এদিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একপর্যায়ে জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ সংগঠনটির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লীগ এক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ

Update Time : ১১:৪৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬