সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষ বলে—বাবারে টাকা লাগলে দেব, কিন্তু দুর্নীতি করবা না: হাসনাত আবদুল্লাহ

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১১:১৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১৬ Time View

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোট মনোনীত এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, তার নির্বাচনী প্রচারণা চালাতে কোনো ধরনের চাঁদাবাজির প্রয়োজন হয়নি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিশ্বাসের জায়গা থেকেই তাকে আর্থিক সহায়তা করছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে দেবিদ্বার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বড় আলমপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘মানুষ নিজেরাই এসে বলে—বাবারে, টাকা লাগলে টাকা দেব। নির্বাচন করতে তো খরচ হয়, কিন্তু তুমি দুর্নীতি করবা না। যত টাকা লাগে আমরা দেব। আমি যখন মানুষের সহযোগিতায় পয়সা ছাড়াই নির্বাচন চালাতে পারছি, তখন জনগণের সেবা করতে গিয়ে কেন আমার কারও কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার প্রয়োজন হবে?’

তিনি জানান, শুধু একদিনেই তার নির্বাচনী তহবিলে প্রায় ৯ লাখ টাকা জমা পড়েছে এবং প্রতিদিনই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে যাচ্ছেন।

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই নেতা আরও বলেন, জনস্বার্থে কাজ করলে মানুষের আস্থা ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে এসেছি। এবার সন্তানের দায়িত্ব আপনাদের হাতেই।’

উঠান বৈঠকে জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহিদসহ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মানুষ বলে—বাবারে টাকা লাগলে দেব, কিন্তু দুর্নীতি করবা না: হাসনাত আবদুল্লাহ

Update Time : ১১:১৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬