সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে: কর্নেল অলি

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৭:২৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৫৮ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিতর্ক তৈরি হয়েছে, সে বিষয়ে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা ড. কর্নেল (অব.) অলি আহমেদ। তিনি স্পষ্ট করে বলেন, ওই বক্তব্যে তাঁর প্রতি অসম্মানজনক বা মানহানিকর কিছু নেই।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১১-দলীয় জোটের এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল অলি আহমেদ এ মন্তব্য করেন।

তিনি বলেন, জামায়াত আমির কোথাও তাঁকে স্বাধীনতার ঘোষক হিসেবে উপস্থাপন করেননি। বক্তব্যের ব্যাখ্যা দিয়ে কর্নেল অলি আহমেদ বলেন, ডা. শফিকুর রহমান শুধু এটুকুই বলেছেন যে চট্টগ্রাম থেকেই প্রথম বিদ্রোহ শুরু হয়েছিল—এবং সেটিই ঐতিহাসিক সত্য।

এর আগে ২ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম বন্দরে আয়োজিত এক সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় এবং সেখান থেকেই প্রথম ‘We revolt’ উচ্চারণ করে বিদ্রোহের সূচনা হয়। ওই বক্তব্যে তিনি কর্নেল অলি আহমেদের নাম উল্লেখ করেননি কিংবা তাঁকে স্বাধীনতার ঘোষণাদাতা হিসেবে দাবি করেননি—এ কথাও স্পষ্ট করেন কর্নেল অলি আহমেদ।

উল্লেখ্য, একই দিনে ওই বক্তব্যের কয়েক ঘণ্টা আগে লোহাগাড়ায় ১১-দলীয় জোটের আরেক সমাবেশে কর্নেল অলি আহমেদ নিজেই বলেন, তিনি চট্টগ্রাম থেকে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এসব বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির কিছু নেতাকর্মীর পক্ষ থেকে দাবি ওঠে, জামায়াত আমির নাকি কর্নেল অলি আহমেদকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেছেন।

তবে কর্নেল অলি আহমেদ জানান, চট্টগ্রাম বন্দরের সমাবেশের ভিডিও পর্যালোচনা করলে দেখা যায়—ডা. শফিকুর রহমান কেবল চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা বলেছেন, কোথাও তাঁর নাম উচ্চারণ করেননি।

রাঙ্গুনিয়ায় দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, ডা. শফিকুর রহমান কারও সম্মানহানির উদ্দেশ্যে কোনো কথা বলেননি। এ নিয়ে অযথা বিতর্ক বা অতিরিক্ত সমালোচনার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে: কর্নেল অলি

Update Time : ০৭:২৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬