সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাতের ব্যানারে আগুন, দেবিদ্বারে নির্বাচনী উত্তেজনা

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১২:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২৫ Time View
হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন দেওয়া হয় | ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণার ব্যানারে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। সোমবার (২ জানুয়ারি) রাতে উপজেলার খাইয়ার এলাকায় এ ঘটনা ঘটে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ব্যানার পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার–বুড়িপাড় সড়কের গাঙপাড় ব্রিজসংলগ্ন স্থানে টাঙানো শাপলাকলি প্রতীকের একাধিক ব্যানারে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একই সময়ে আরও কয়েকটি স্থানে হাসনাত আবদুল্লাহর ব্যানার পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার অভিযোগ করে বলেন, রাতের আঁধারে পরিকল্পিতভাবে তাদের নির্বাচনী ব্যানার পোড়ানো হয়েছে। এতে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি জড়িতদের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবি জানান।

ওসি মো. মনিরুজ্জামান জানান, খাইয়ার এলাকায় হাসনাত আবদুল্লাহর ব্যানারে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এখনো কাউকে আটক করা হয়নি, তবে দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হাসনাতের ব্যানারে আগুন, দেবিদ্বারে নির্বাচনী উত্তেজনা

Update Time : ১২:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬