সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণে গভীর রাতে ৬ জন আটক, ১৫ দিনের কারাদণ্ড

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৫:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮৫ Time View

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— আবদুল হামিদ (৭৫), মো. তানভীর (৪২), গোলাম রাব্বী (২৩), মেহেদী হাসান (৪০), মো. শামসুদ্দিন (৭৪) ও গোলাম শহীদ (৫০)। অভিযানের সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, ২৫ হাজার টাকা, একটি হিসাবের খাতা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

প্রশাসনের কর্মকর্তারা জানান, জব্দকৃত হিসাবের খাতায় বিভিন্ন মহল্লায় কবে, কোথায় এবং কত টাকা বিতরণ করা হয়েছে বা করা হবে— সে সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল সোমবার গভীর রাতে বগাজান এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ঘটনাস্থলে প্রায় ৩০ জনের একটি দল উপস্থিত থাকলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। সাতজনকে আটক করা হলেও একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার মায়ের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম কাউসার জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তিরা ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের কথা স্বীকার করেছেন।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন, ময়মনসিংহ-১১ আসনে ধানের শীষের প্রার্থী ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চুর পক্ষে টাকা বিতরণের সময় ছয়জনকে আটক করে সাজা দেওয়া হয়েছে। এ সময় একটি হিসাবের খাতাও জব্দ করা হয়েছে, যেখানে কোন মহল্লায় কবে এবং কত টাকা বিতরণ করা হয়েছে বা করা হবে— তার বিবরণ রয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে ধানের শীষের প্রার্থী ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চুর প্রধান নির্বাচনী এজেন্ট মোহাম্মদ রুহুল আমিন মাসুদ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণে গভীর রাতে ৬ জন আটক, ১৫ দিনের কারাদণ্ড

Update Time : ০৫:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬