সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে: জামায়াত আমির

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৫:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৫৭ Time View

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই ২০১৮ কিংবা ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি নয়। নির্বাচন হবে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের স্পষ্ট অবস্থান জানানোর নির্বাচন। এটি ফ্যাসিবাদকে লাল কার্ড দেখানোর এবং জুলাই যোদ্ধাদের প্রত্যাশা পূরণের নির্বাচন। তিনি বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে রাষ্ট্রের সর্বস্তরে ইনসাফ ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। ন্যায় প্রতিষ্ঠাই হবে তাদের রাজনীতির মূল লক্ষ্য। সবকিছু ক্ষমার আওতায় এলেও জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার কোনোভাবেই এড়িয়ে যাওয়া হবে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বাহারছড়া গোল চত্বর সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির আরও বলেন, গত ৫৪ বছরে দেশের রাজনীতিতে বারবার ফ্যাসিবাদের জন্ম হয়েছে। এই নির্বাচন সেই পচে যাওয়া, ঘুণে ধরা রাজনৈতিক সংস্কৃতিকে বিদায় জানানোর নির্বাচন। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ব্যালটের মাধ্যমে ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে। আর ১৩ ফেব্রুয়ারি থেকে দেশবাসী একটি নতুন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ দেখতে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠনের সুযোগ পেলে নারীদের জন্য মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুব্যবস্থা করা হবে। ইনসাফের ভিত্তিতেই সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা হবে। নারী নিপীড়নের বিরুদ্ধে কথা বলার কারণে গোপনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে যারা পেছনে থেকে এসব অপচেষ্টা করছে, তারা পেছনেই পড়ে থাকবে। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করে তাদের সমাজের মাথার উপর করেই রাখা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় এবং জেলা সভাপতি অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে: জামায়াত আমির

Update Time : ০৫:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬