সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দলীয় জোটের প্রার্থীদের প্রচারণায় হামলার অভিযোগ: এনসিপি

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৯:৪০:৪২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩১ Time View

নির্বাচনী প্রচারণা চলাকালে ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর ধারাবাহিক হামলার অভিযোগ তুলেছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। দলটির দাবি, আওয়ামী লীগের সহযোগিতায় বিএনপি এসব হামলা চালাচ্ছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে এনসিপির পক্ষ থেকে এসব অভিযোগ উত্থাপন করা হয়। বৈঠক শেষে বিকেলে সাংবাদিকদের ব্রিফিংয়ে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আইমান রাহাত বিষয়গুলো তুলে ধরেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগিতায় বিএনপি এনসিপিসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি আরও জানায়, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন সাম্প্রতিক এক বক্তব্যে দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে পুলিশ, এনএসআই ও ডিজিএফআইয়ের জরিপের কথা উল্লেখ করেছেন। এতে এসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।

এ ছাড়া, গত ৩১ জানুয়ারি কৃষিঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ সংক্রান্ত তারেক রহমানের বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সহযোগী ভূমিকা পালন করছেন বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা বলেন, দেশব্যাপী সংঘটিত হামলাগুলোর ধরন বা প্যাটার্ন বিশ্লেষণ করলে স্পষ্টভাবে বোঝা যায়—একটি নির্দিষ্ট রাজনৈতিক দল পরিকল্পিতভাবে এসব সহিংস ঘটনা ঘটিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১১ দলীয় জোটের প্রার্থীদের প্রচারণায় হামলার অভিযোগ: এনসিপি

Update Time : ০৯:৪০:৪২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬