সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের ওপর আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেওয়ার ঘোষণা আখতার হোসেনের

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০২:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১৩ Time View
রংপুর-৪ আসনে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন | ছবি: সংগৃহীত

নারীদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, “আমাদের এলাকায় নারীদের ওপর গতকালও আক্রমণ ও হয়রানি করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলছি—নারীদের নিয়ে বাঁদরামি করবেন না। বাঁদরামি করলে একটা একটা করে গাছে ঝুলিয়ে দেব।”

রোববার (১ ফেব্রুয়ারি) রংপুর-৪ আসনের আওতায় এনসিপির নির্বাচনী পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। শতশত গুম, খুন ও দমন-পীড়নের মধ্য দিয়েই নতুন এক বাংলাদেশ পেয়েছে দেশবাসী। তবে জুলুম থেকে মুক্ত হলেও এখনো দুর্নীতি, ঘুষ ও রাষ্ট্রীয় ষড়যন্ত্র থেকে পুরোপুরি মুক্ত হওয়া যায়নি।

এসব সমস্যা দূর করে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় ঐক্য জোট গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দালাল ও নেতানির্ভরতা কমিয়ে জনগণের সেবাগুলো সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চান তারা। কাউনিয়া ও হারাগাছা এলাকায় সব আয়-ব্যয়ের হিসাব বোর্ডের মাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করতে ভ্রাম্যমাণ মেডিকেল সেন্টার চালুর আশ্বাস দেন।

তিনি আরও বলেন, গণভোটে ‘না’ বলার কোনো সুযোগ নেই, অবশ্যই ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে। অন্যরা হেলথ কার্ডের কথা বললেও, এনসিপি মায়েদের দোরগোড়ায় ভ্রাম্যমাণ মেডিকেল সেন্টারের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে বলে দাবি করেন তিনি।

১১ দলীয় জোট ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করার প্রতিশ্রুতিও দেন আখতার হোসেন। তিনি বলেন, “আমাদের চেংড়া ছেলে বলে অবহেলা করা হয়। কিন্তু রংপুরের ছেলে আবু সাঈদ যদি বুক পেতে না দিত, তাহলে আমরা আজও ফ্যাসিবাদমুক্ত হতে পারতাম না। আমরা কথা দিচ্ছি—চেংড়ামো করেই রংপুরসহ উত্তরবঙ্গের উন্নয়ন করব এবং দেশের সব অনিয়ম দূর করব, ইনশাআল্লাহ।”

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নারীদের ওপর আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেওয়ার ঘোষণা আখতার হোসেনের

Update Time : ০২:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬