সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী-৩ আসনে নুর ও মামুনের সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৫:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩৯ Time View

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর ও ‘বিদ্রোহী’ প্রার্থী হাসান মামুনের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, রাতের বেলায় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারধরের ঘটনা ঘটে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও ছাত্র অধিকারের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবু নাঈম গণমাধ্যমকে জানান, হাসান মামুনের কর্মী-সমর্থকেরা ঘোড়া প্রতীকের মিছিল নিয়ে যাওয়ার সময় ট্রাক প্রতীকের স্থানীয় কয়েকজন সমর্থক সেখানে অবস্থান করছিলেন। এ সময় ঘোড়া প্রতীকের সমর্থকেরা সংখ্যায় বেশি মনে করে উসকানিমূলক স্লোগান দেন এবং একপর্যায়ে মারধর শুরু করেন। এতে ট্রাক প্রতীকের সমর্থক মো. আলতাফ প্যাদা (৪০), মো. ফিরোজ খান (৩৫), মো. মাহাতাব খান (৩৭)সহ সাত থেকে আটজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অন্যদিকে হাসান মামুনের সমর্থক মো. মারুফ (২৩) বলেন, তারা ডাকুয়া নির্বাচনী কার্যালয় থেকে মিছিল শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় ট্রাক প্রতীকের সমর্থকেরা পথরোধ করে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে তাদের পক্ষেরও সাত থেকে আটজন আহত হন। গুরুতর আহত জায়েদ মাহমুদ (২৩) ও মো. ওয়াজিব হাওলাদার (২৪) কে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পটুয়াখালী-৩ আসনে নুর ও মামুনের সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫

Update Time : ০৫:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬