সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৩:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১৪ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে পারবেন না। তার প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার নির্বাচনে অংশগ্রহণের সব আইনি পথ বন্ধ হয়ে গেল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন হাসনাত আবদুল্লাহ। শুরুতে রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ ঘোষণা করলেও, এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর করা ঋণখেলাপির অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়ন বাতিল করে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সী হাইকোর্টে রিট আবেদন করেন। তবে ২১ জানুয়ারি হাইকোর্ট ওই রিট সরাসরি খারিজ করে দেন। পরে তিনি আপিল বিভাগের শরণাপন্ন হয়ে নিয়মিত লিভ টু আপিল দায়ের করেন।

গত ২৯ জানুয়ারি আপিল বিভাগের কার্যতালিকার ২ নম্বরে থাকা ওই আবেদনের শুনানি সম্পন্ন হয়। শুনানি শেষে রোববার (১ ফেব্রুয়ারি) সকালে আপিল বিভাগ চূড়ান্ত আদেশ দেন, যার মাধ্যমে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল বহাল থাকে।

এর ফলে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত এই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

Update Time : ০৩:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬