সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটকেন্দ্র দখল করতে আসলে, একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৫:১১:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ১৬১ Time View

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হলে কাউকেই বাড়ি ফিরতে দেওয়া হবে না—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, চাঁদাবাজ, মাদককারবারি ও সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁর অভিযোগ, একটি পক্ষের বক্তব্যে বোঝা যাচ্ছে তারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি বলেন, ভোটের দিন কেউ কেন্দ্র দখল করতে এলে তাকে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, গুলিস্তান এলাকায় হকিস্টিক ও স্ট্যাম্পের সংকটের খবর পাওয়া যাচ্ছে, যা সহিংস প্রস্তুতির ইঙ্গিত দেয় বলে দাবি করেন তিনি। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া হবে না উল্লেখ করে বলেন, জনগণকে সঙ্গে নিয়েই শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তোলা হবে।

নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা-৮ আসনে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং কাঁচাবাজার সংকট নিরসনকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি চাঁদাবাজি, সন্ত্রাস দমন এবং শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তাঁর ভাষায়, প্রথম এজেন্ডা বিচার নিশ্চিত করা, দ্বিতীয় এজেন্ডা সন্ত্রাস-মাদক-চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন এবং তৃতীয় এজেন্ডা নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। স্কুলে দখল বাণিজ্য বন্ধ করার কথাও জানান তিনি।

ঢাকা-৮ আসনে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে “যুদ্ধ ঘোষণা” করা হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, সাধারণ মানুষ আর চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না। জনগণের সমর্থন নিয়েই পরিবর্তন আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভোটকেন্দ্র দখল করতে আসলে, একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

Update Time : ০৫:১১:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬