সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা–আখাউড়া ১১ দলীয় ঐক্যের প্রার্থী আতাউর রহমান সরকারের পক্ষে জনসভা, প্রধান অতিথি গোলাম পরওয়ার

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৯:২৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / ১৬২ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
কসবা–আখাউড়া উপজেলায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার (দাঁড়িপাল্লা প্রতীক)–এর সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল প্রিন্সিপাল গোলাম পরওয়ার মিয়া। তিনি বলেন, “দেশে সুশাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে নৈতিক নেতৃত্বের বিকল্প নেই। ১১ দলীয় ঐক্যের প্রার্থী আতাউর রহমান সরকার সেই নৈতিক নেতৃত্বের প্রতীক।”

সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মোবারক হোসাইন আখন্দ। তিনি বলেন, “দাঁড়িপাল্লা প্রতীক মানে ন্যায় ও ইনসাফ। এই প্রতীকের বিজয় মানে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা।”

এছাড়া বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম, কাজী ইয়াকুব আলী ভূঁইয়া, সিরাজুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম।

জনসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বক্তারা বলেন, কসবা–আখাউড়ার জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের জন্য ১১ দলীয় ঐক্যের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তব্যে প্রার্থী মো. আতাউর রহমান সরকার বলেন, “আমি নির্বাচিত হলে কসবা–আখাউড়ার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। মানুষের আমানত রক্ষায় আমি অঙ্গীকারবদ্ধ।”

জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কসবা–আখাউড়া ১১ দলীয় ঐক্যের প্রার্থী আতাউর রহমান সরকারের পক্ষে জনসভা, প্রধান অতিথি গোলাম পরওয়ার

Update Time : ০৯:২৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬