সময়:
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন আহ্বান জামায়াতে ইসলামীর
ডিজিটাল ডেস্ক
- Update Time : ১০:৫২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ১৬০ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনার প্রতিবাদ জানাতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সহিংস ঘটনার প্রতিবাদ ও এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করতে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। দুপুর ১২টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Tag :
এহসানুল মাহবুব জুবায়ের কেন্দ্রীয় কার্যালয় গণমাধ্যম বিবৃতি জরুরি সংবাদ সম্মেলন জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: নির্বাচন পরিস্থিতি বাংলাদেশ রাজনীতি রাজনৈতিক সহিংসতা শেরপুর











