সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখা হবে: কৃষ্ণ নন্দী

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৯:২৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ১৩৫ Time View
সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর নিবার্চনী জনসভায় বক্তব্য রাখেন কৃষ্ণ নন্দী। ছবি: সংগৃহীত

খুলনা–১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে এ দেশের হিন্দু সম্প্রদায়ের কোনো ক্ষতি হবে না; বরং তাদের সম্মান ও মর্যাদার সঙ্গে রাখা হবে। তিনি বলেন, হিন্দুদের বলা হয়—জামায়াত ক্ষমতায় আসলে তারা এই দেশে থাকতে পারবে না। কেন এমন অপপ্রচার করা হয়, জানি না। আমি স্পষ্ট করে বলতে চাই, জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের এই দেশে জামাই আদরে রাখা হবে।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষ্ণ নন্দী আরও বলেন, জামায়াতে ইসলামী কখনো অর্থের বিনিময়ে ভোট কেনে না। টাকা দিয়ে কেনা যায় হাটের গরু, ছাগল কিংবা হাঁস-মুরগি—মানুষের বিবেক নয়। আপনারা নির্বাচন করতে এসে চাঁদাবাজির টাকার বস্তার মুখ খুলে দিচ্ছেন। আমাদের পরওয়ার ভাইয়ের আসন থেকে শুরু করে আমার আসনেও টাকার বস্তা খোলা হচ্ছে। কিন্তু পারবেন না—টাকার কাছে আমাদের মানুষ বিক্রি হবে না,” বলেন তিনি।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ১২ তারিখ প্রথম ভোট দিন ‘হ্যাঁ’-তে, দ্বিতীয় ভোট দিন ১১ দলীয় জোটের প্রার্থীদের। আমাদের প্রার্থীদের বিজয়ী করে সংসদে পাঠাতে পারলে আমরা একটি সন্ত্রাস দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেবো—এই প্রতিশ্রুতি দিচ্ছি। তিন দলের রাজনীতির অবসান ঘটবে, আসবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ খুলনার ছয়টি আসনের ১১ দলীয় জোটের প্রার্থীরা এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখা হবে: কৃষ্ণ নন্দী

Update Time : ০৯:২৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬