সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের প্রার্থীদের ওপর আঘাত এলে পাল্টা জবাব দেওয়া হবে: নাহিদ ইসলাম

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৯:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ১২১ Time View

ঢাকা–৮ আসনে ১০ দলীয় জোট–সমর্থিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমাদের প্রার্থীদের ওপর যদি আঘাত আসে, তবে এর পাল্টা জবাব দেওয়া হবে।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর ফকিরাপুলে ঢাকা–৮ আসনের অন্তর্গত এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আমন্ত্রিত অতিথি হিসেবে হাবীবুল্লাহ বাহার কলেজে গেলে নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাধা দেওয়া হয় এবং তার ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। একই সঙ্গে তিনি জানান, এর আগের দিন ঢাকা–১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপরও হামলার ঘটনা ঘটেছে।

নাহিদ ইসলাম বলেন, এক দলের প্রার্থীদের দিকে যদি ডিম ছোড়া হয়, তাহলে অন্য দলের প্রার্থীদের দিকেও ডিম ছোড়া হতে পারে— আমরা এমন পরিস্থিতি চাই না। কিন্তু নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন যদি নীরব থাকে, তাহলে আমাদের যা করণীয়, আমরা তা-করব।”

এনসিপি আহ্বায়ক আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশের কয়েকটি জেলায় জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তার দাবি, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে একটি বিশেষ দল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে অন্যায্য সুবিধা নিচ্ছে, যা সমতাভিত্তিক নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

বিএনপির প্রতি ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, আপনারা যদি প্রতিদ্বন্দ্বীকে সন্ত্রাসী কায়দায় মাঠ থেকে সরাতে চান, তাহলে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের পার্থক্য কোথায়? আওয়ামী লীগের ভোট পাওয়ার আশায় আপনারা মঞ্চে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। কিন্তু মনে রাখবেন, গণঅভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশে জনগণ কোনো সন্ত্রাসী রাজনীতি মেনে নেবে না।”

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আমাদের প্রার্থীদের ওপর আঘাত এলে পাল্টা জবাব দেওয়া হবে: নাহিদ ইসলাম

Update Time : ০৯:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬