সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইল মেডিকেল কলেজে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা: ইন্টার্ন চিকিৎসক আটক

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১০:০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / ১২২ Time View

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে রায়হান কবির ইমন নামে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে।

সোমবার বিকেলে হাসপাতালের শিক্ষার্থীরা ইমনকে শনাক্ত করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালকসহ অভিযুক্তকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্তকে হেফাজতে নেন।

হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুস জানান, গত শুক্রবার রাতে এক নারী চিকিৎসক ওয়াশরুমে একটি কলম সদৃশ্য গোপন ক্যামেরা দেখতে পান। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে অভিযোগের ভিত্তিতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আদিবুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টাঙ্গাইল মেডিকেল কলেজে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা: ইন্টার্ন চিকিৎসক আটক

Update Time : ১০:০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬