সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমার আয় দেখে মাথা ঘুরে পড়ে যাইয়েন না: মির্জা আব্বাস

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৯:১৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / ১৩৫ Time View

নিজের আয়-রোজগার নিয়ে প্রশ্ন তুললে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) গিয়ে খোঁজ নেওয়ার প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, “আপনারা এনবিআরে গিয়ে আমার আয়-রোজগারের হিসাব দেখেন। আমার আয় দেখে মাথা ঘুরে পড়ে যাইয়েন না। আমি কখনো চুরি করি নাই, ডাকাতিও করি নাই।”

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীতে বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক-কর্মচারী ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত প্রচারণা, গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।

নির্বাচনী বক্তব্যে মির্জা আব্বাস বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার বিজয় নিশ্চিত করতে কোনো সমস্যা হবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, প্রতিদিন সকালে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে নিয়ে বদনাম ছড়ায়। অথচ তিনি দীর্ঘদিন রাজপথে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছেন এবং দেশের গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে অবস্থান নিয়েছেন।

তিনি আরও বলেন, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং আর ভোট কারচুপি ছাড়া আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। যার ভোট, সে যাকে খুশি তাকে দেবে—এই নীতিতে আমরা বিশ্বাস করি।”

বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই দলটি আজকের এই অবস্থানে এসেছে। কিন্তু কিছু মানুষ মনে করে, তারাই সব করেছে—এমন মানসিকতা নিয়ে দেশ এগোতে পারে না।

সরকার ও ক্ষমতাসীন দলকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, “আজ একটি দল ভাবছে দেশটা তাদের হয়ে গেছে। কেউ কেউ বলে বিএনপিকে একটি সিটও দেওয়া হবে না। আমি প্রশ্ন করতে চাই—সিট দেওয়ার মালিক তোমরা কে? দেশ কি তোমরা ইজারা নিয়েছো? সিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।”

তিনি বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহু প্রতীক্ষিত। “ভোট আদায়ের জন্য যেমন যুদ্ধ হয়েছে, ঠিক তেমনি ভোট দেওয়ার অধিকার আদায় করতেও আরেকটি যুদ্ধ করতে হবে। যারা ভোট ইঞ্জিনিয়ারিং করছে, তাদের একটি সুপরিকল্পিত নকশা রয়েছে।”

মির্জা আব্বাস দাবি করেন, সরকারের ভেতরে এখনও একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করেই জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আমার আয় দেখে মাথা ঘুরে পড়ে যাইয়েন না: মির্জা আব্বাস

Update Time : ০৯:১৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬