সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে গোপন চুক্তির অভিযোগ ‘অপকৌশল বা অজ্ঞতা’: জামায়াত নেতার বক্তব্যে মাহদী আমীন

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০২:১৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ১২৪ Time View
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহাদী আমীন

ভারতের সঙ্গে বিএনপির কোনো গোপন চুক্তি হয়নি—এমন দাবি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের বক্তব্যকে ‘অপকৌশল বা অজ্ঞতা’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমীন।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া এলাকায় এক নির্বাচনী সমাবেশে জামায়াতের নায়েবে আমির ড. তাহের দাবি করেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভারতের সঙ্গে তিনটি শর্তে চুক্তি করে দেশে ফিরেছেন। তার বক্তব্যে তিনি ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেন।

ড. তাহেরের দাবিকৃত ওই তিনটি শর্তের মধ্যে রয়েছে—ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুনর্বাসন, বাংলাদেশের আত্মরক্ষার প্রয়োজনে অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে ভারতের অনুমতি নেওয়া এবং ইসলামপন্থীদের দমন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ড. মাহদী আমীন বলেন, ‘একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা এমন গুরুতর দাবি তুলেছেন, কিন্তু এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি এবং পারবেনও না। তিনি যে তথ্য মিডিয়ায় এসেছে বলে দাবি করছেন, তার ন্যূনতম বাস্তবতা বা সত্যতা নেই।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক বিতর্ক তৈরির জন্য দেওয়া হয়েছে। যদি ভুল তথ্যের ভিত্তিতে বলা হয়ে থাকে, তাহলে সেটি অজ্ঞতা। আর যদি জেনেশুনে বলা হয়ে থাকে, তাহলে এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক অপকৌশল। যেকোনো ক্ষেত্রেই ভারতের সঙ্গে বিএনপির চুক্তির দাবি সম্পূর্ণ অপপ্রচার।’

বিএনপির রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে ড. মাহদী আমীন বলেন, ‘বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের ক্ষমতা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির মূল দর্শন—সবার আগে বাংলাদেশ।’

তিনি স্মরণ করিয়ে দেন, ‘তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ধারাবাহিক আন্দোলন ও সমাবেশ হয়েছে। এটিই বিএনপির রাজনীতির বাস্তব ও প্রমাণিত চিত্র।’

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভারতের সঙ্গে গোপন চুক্তির অভিযোগ ‘অপকৌশল বা অজ্ঞতা’: জামায়াত নেতার বক্তব্যে মাহদী আমীন

Update Time : ০২:১৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬