সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের নেতৃত্বাধীন জোট এখন ১১ দল, যুক্ত হলো লেবার পার্টি

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১০:০৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ১২১ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনী জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এর ফলে ১০ দল থেকে জোটটির সদস্যসংখ্যা আবারও বেড়ে দাঁড়াল ১১ দলে।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে লেবার পার্টির জোটে যোগদানের ঘোষণা দেওয়া হয়।

এর আগে ১১ দলীয় জোটের ঘোষণা এলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষ মুহূর্তে আসন সমঝোতা না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলে জোটটি ১০ দলে সীমাবদ্ধ হয়ে পড়ে। সে সময় ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়।

গত শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়ায় এক পথসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ইঙ্গিত দিয়েছিলেন, পরদিন তাদের নির্বাচনী জোটে আরও একটি রাজনৈতিক দল যুক্ত হতে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক এবং আধিপত্যবিরোধী রাষ্ট্র গড়াই তাদের জোটের মূল লক্ষ্য। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে বাংলাদেশ লেবার পার্টি জোটে যুক্ত হয়েছে। এর মাধ্যমে জামায়াত নেতৃত্বাধীন জোটটি আবারও ১১ দলীয় জোটে রূপ নিল।

এ সময় লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান বলেন, ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা ১১ দলীয় জোটে যুক্ত হয়েছেন। তারা একটি অর্থবহ রাজনৈতিক পরিবর্তন চান, যার মাধ্যমে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব হবে। তিনি বলেন, আজ থেকে তারা নতুনভাবে রাজনৈতিক যাত্রা শুরু করছেন।

উল্লেখ্য, বিএনপির যুগপৎ আন্দোলনে লেবার পার্টি দীর্ঘদিন তাদের শরিক ছিল। তবে আসন সমঝোতায় প্রত্যাশা পূরণ না হওয়ায় দলটি বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। সর্বশেষ তারা জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জামায়াতের নেতৃত্বাধীন জোট এখন ১১ দল, যুক্ত হলো লেবার পার্টি

Update Time : ১০:০৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬