সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভয় পেয়ে একটি বড় দল আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াচ্ছে: নাহিদ ইসলাম

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১০:১৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / ১৭০ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ১০ দলীয় জোটের গণজোয়ার দেখে একটি বড় রাজনৈতিক দল আতঙ্কিত হয়ে পড়েছে। সেই ভয় থেকেই তারা জনগণের মধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এবং পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টি করছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর ভাটারার বাঁশতলায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত গণমিছিলের আগে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে চাঁদাবাজ ও ভূমিদস্যুদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। ঢাকা-১১ আসনে চাঁদাবাজ ও ভূমিদস্যুদের কোনো জায়গা হবে না বলেও তিনি স্পষ্ট করে জানান।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, যারা ভোটকেন্দ্র দখলের স্বপ্ন দেখছে, তারা যেন সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে। “আমরা প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেব। বিজয় নিশ্চিত করেই আমরা বাড়ি ফিরব। বন্দুকের গুলি খেয়েও আমরা পিছু হটিনি, ভোটকেন্দ্র থেকেও পিছু হটব না,”—বলেন তিনি।

তিনি বলেন, একটি ফ্যাসিবাদকে হটিয়ে আরেকটি ফ্যাসিবাদ কায়েম করার জন্য গণঅভ্যুত্থান হয়নি। ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই অসংখ্য মানুষ জীবন দিয়েছেন।

ঢাকা-১১ আসনের সার্বিক পরিস্থিতির কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এই এলাকা দীর্ঘদিন ধরে ট্রাফিক জট, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার সমস্যায় জর্জরিত। এনসিপি সরকার গঠন করলে এসব সমস্যা থেকে এলাকাকে মুক্ত করা হবে বলে তিনি আশ্বাস দেন।

সমাবেশ থেকে তিনি সারা দেশে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচনে জনগণ নিজেরাই ভোটকেন্দ্র পাহারা দেবে এবং প্রকৃত প্রতিনিধিকে বিজয়ী করবে। তিনি বলেন, জনগণ পরিবারতন্ত্র, বৈষম্য ও দুর্নীতিকে ‘না’ বলবে এবং ইনসাফ, সুশাসন ও প্রকৃত গণতন্ত্রকে ‘হ্যাঁ’ বলবে। নির্বাচনের আগে ঘরে ঘরে গিয়ে মানুষের আস্থা অর্জন এবং ভোটের দিন সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভয় পেয়ে একটি বড় দল আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াচ্ছে: নাহিদ ইসলাম

Update Time : ১০:১৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬