সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কারচুপির স্পর্ধা দেখাবেন না: রুমিন ফারহানার হুঁশিয়ারি

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৯:০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ১৩৪ Time View

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কারচুপির খেলা খেলার স্পর্ধা যেন কোনো রাজনৈতিক দল না দেখায়। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার কোনো ধরনের ম্যানিপুলেটেড বা সাজানো নির্বাচন হতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজের নিরাপত্তা ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে লিখিত আবেদন জমা দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নির্বাচনী পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, আজ তাঁর নির্বাচনী মাঠে থাকার কথা থাকলেও বাধ্য হয়ে ঢাকায় আসতে হয়েছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, প্রশাসন ও পুলিশের যে মাত্রার নিরপেক্ষতা প্রত্যাশিত, বাস্তবে তা তিনি দেখছেন না।

তিনি অভিযোগ করেন, তাঁর নির্বাচনী কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হচ্ছে। কর্মীদের বাড়িঘরে হামলা, মারধর করে হাসপাতালে পাঠানো, মাথা ফাটানো এমনকি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। অথচ এসব ঘটনার পর এখন পর্যন্ত পুলিশ কোনো মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ করেন তিনি।

নির্বাচন কমিশনের উদ্দেশে কড়া বার্তা দিয়ে রুমিন ফারহানা বলেন, তিনি বড় দলগুলোর বিরুদ্ধে নির্বাচন করছেন। প্রশাসন যদি পুরোপুরি নিরপেক্ষ না থাকে, তাহলে ছাত্র–জনতার ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারে। ২০১৮ সালের মতো আরেকটি কারচুপির নির্বাচন হলে তার পরিণতি কারও জন্যই ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।

তিনি আরও জানান, দেশের বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গেও কথা বলবেন। আজ ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে মাঠপর্যায়ের প্রকৃত চিত্র এবং নিজের শঙ্কার বিষয়গুলো তুলে ধরবেন।

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে রুমিন ফারহানা বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এ দেশের মানুষ টানা ১৫ বছর ধরে সংগ্রাম করেছে। সবাই যার যার অবস্থান থেকে রাজপথে ছিল। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ইনশাআল্লাহ বাংলাদেশে আর কোনো কারচুপির নির্বাচন হতে দেওয়া হবে না।

সব প্রতিকূলতা সত্ত্বেও পিছু হটবেন না জানিয়ে রুমিন ফারহানা বলেন, নির্বাচনী মাঠে যত বাধা ও অভিযোগই থাকুক, শেষ পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাবেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কারচুপির স্পর্ধা দেখাবেন না: রুমিন ফারহানার হুঁশিয়ারি

Update Time : ০৯:০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬