সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের পলিসি সামিটে রাষ্ট্রদূত, কূটনীতিক ও বিশিষ্ট বিশেষজ্ঞদের অংশগ্রহণ

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৩:১৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ১৮১ Time View

পবিত্র কুরআন তিলাওয়াত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়েছে দলটির আয়োজিত ‘পলিসি সামিট ২০২৬’।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই সামিট শুরু হয়, যা বিভিন্ন সেশনে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

এই পলিসি সামিটে দেশি-বিদেশি কূটনীতিক, রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, বিশিষ্ট সম্পাদক ও সাংবাদিক নেতৃবৃন্দ, গবেষক, প্রফেশনাল এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আয়োজকদের তথ্যমতে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, পাকিস্তান, কসোভো, তুরস্ক, মালয়েশিয়া, শ্রীলংকা, ব্রুনাই, অস্ট্রেলিয়া, ইতালি, ডেনমার্ক, সিঙ্গাপুর, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, ইরান, কানাডা, ফিলিস্তিন, আফগানিস্তান, লিবিয়া, আলজেরিয়া, ফ্রান্স, জার্মানি, জাপান, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, ভুটান, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, স্পেন ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকরা এতে উপস্থিত ছিলেন। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, ইউএনডিপি ও আইআরআইসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও সামিটে অংশ নেন।

সামিটে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ.টি.এম. মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম এবং এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। পাশাপাশি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন ও মোবারক হোসাইনও উপস্থিত ছিলেন।

এ ছাড়া ডিস্টিংগুইশড ফেলো ও সিপিডির প্রথম নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহদীন মালিক, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি সামিটে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জামায়াতের পলিসি সামিটে রাষ্ট্রদূত, কূটনীতিক ও বিশিষ্ট বিশেষজ্ঞদের অংশগ্রহণ

Update Time : ০৩:১৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬