সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মনোনয়ন বৈধ করলাম, ব্যাংকের টাকাটা কিন্তু দিয়ে দিয়েন’—বিএনপির প্রার্থীকে ইসি’র সতর্কবার্তা

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৫:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ১২৭ Time View

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে মনোনয়ন বহাল রাখার পাশাপাশি তাকে ঋণ পরিশোধের বিষয়ে প্রকাশ্যে সতর্ক করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, মনোনয়নপত্র বৈধ করলাম। ব্যাংকের টাকাটা [ঋণ] দিয়ে দিয়েন। টাকাটা না দিলে কিন্তু জনরোষ তৈরি হবে। মানুষ হিসেবে এটা আপনাকে বললাম।”

রোববার (১৮ জানুয়ারি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল শুনানির শেষ দিনে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এদিন তার মনোনয়ন নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে যুক্তি-তর্ক চলে।

এর আগে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিলের দাবিতে দুটি ব্যাংক নির্বাচন কমিশনে আপিল করেছিল। শুনানি শেষে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ মনোনয়ন বহাল রাখার সিদ্ধান্ত জানান। একই সঙ্গে তিনি প্রার্থীকে ঋণ পরিশোধের বিষয়ে নৈতিক ও সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন।

শুনানিতে বিএনপির পক্ষে অংশ নেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, আসলাম চৌধুরী ব্যক্তিগতভাবে কোনো ঋণগ্রহীতা নন; তিনি কেবল একটি ঋণের জামিনদার (গ্যারান্টার) ছিলেন। তাই তাকে ঋণখেলাপি হিসেবে বিবেচনা করা সঠিক নয়।

অন্যদিকে, চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে করা আপিল গ্রহণ করেছে নির্বাচন কমিশন। শুনানি শেষে তাকে ঋণখেলাপি ঘোষণা করে তার প্রার্থিতা বাতিল করা হয়।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের আগে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল, তাদের করা আপিলের অংশ হিসেবেই নির্বাচন কমিশন এসব সিদ্ধান্ত ঘোষণা করেছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘মনোনয়ন বৈধ করলাম, ব্যাংকের টাকাটা কিন্তু দিয়ে দিয়েন’—বিএনপির প্রার্থীকে ইসি’র সতর্কবার্তা

Update Time : ০৫:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬