সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৯:৩৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ১৩২ Time View

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী প্রার্থী আমির হামজা অভিযোগ করেছেন, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

আমির হামজা জানান, গতকাল থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে লক্ষ্য করে নানা পোস্ট দেওয়া হচ্ছে এবং একাধিক মাধ্যমে হত্যার হুমকি আসছে। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত, ইনশা আল্লাহ। তবে অনুরোধ থাকবে—আমার অনুপস্থিতিতে কুষ্টিয়ায় শুরু হওয়া ইনসাফের লড়াই যেন চলমান থাকে এবং আমার তিন শিশু কন্যাসন্তানকে সবাই দেখাশোনা করবেন।”

এদিকে, ওয়াজ মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃতভাবে উল্লেখ করার অভিযোগে আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় থেকে নারীদের নেতৃত্বে এই ঝাড়ু মিছিল বের হয়। মিছিলকারীরা ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

জেলা বিএনপির সদস্যসচিব ও কুষ্টিয়া সদর আসনের প্রার্থী জাকির হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিক্ষুব্ধ নারীরা ঝাড়ু মিছিল করেছে। তবে এটি কার ব্যানারে হয়েছে, সে বিষয়ে এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আমির হামজা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে প্রাণীর নামের সঙ্গে তুলনা করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

তবে আমির হামজা দাবি করেছেন, আলোচিত বক্তব্যটি ২০২৩ সালের। বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং ভুল ব্যাখ্যা ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা

Update Time : ০৯:৩৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬