সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি নির্বাচনে যাবে কি না চিন্তাভাবনা করছে: আসিফ

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৯:৫৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ১১৯ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা হবে কি না—এ নিয়ে নতুন করে চিন্তাভাবনার সময় এসেছে।

রোববার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দল ও জনগণের যে আস্থা অর্জন করা প্রয়োজন ছিল, নির্বাচন কমিশন তা হারিয়েছে। তাঁর অভিযোগ, ইসির কার্যক্রমে নিরপেক্ষতার অভাব স্পষ্ট হয়ে উঠছে।

তিনি আরও বলেন, “বর্তমান ধারা যদি অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব হবে না বলে আমরা শঙ্কিত।” এ পরিস্থিতিতে এনসিপি নির্বাচনে যাবে কি না, সে বিষয়ে দলীয়ভাবে পুনর্বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এনসিপি নির্বাচনে যাবে কি না চিন্তাভাবনা করছে: আসিফ

Update Time : ০৯:৫৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬