সিসিইউতে মাহমুদুর রহমান মান্না
- Update Time : ০৫:০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ১৭৯ Time View

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে মাহমুদুর রহমান মান্না বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত বিএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে সিসিইউতে নেওয়ার সিদ্ধান্ত নেন।
চিকিৎসকদের বরাতে তিনি আরও জানান, বর্তমানে মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে ঝুঁকি এড়াতে তাকে অন্তত একদিন পর্যবেক্ষণে রাখা হবে। আজ তার শরীরের অবস্থা আরও ভালোভাবে মূল্যায়নের জন্য কয়েকটি প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হবে।
নাগরিক ঐক্যের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।









