সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের কোনো কমিটিতেই আমার পদ-পদবি ছিল না: সারজিস আলম

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৬:৪৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ১৫১ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্পষ্ট করে বলেছেন, ছাত্রলীগের কোনো কমিটিতে তিনি কখনোই কোনো পদ-পদবিতে ছিলেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ব্যবহার করে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় জেলা এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে ফটোকার্ড তৈরি করে প্রচার করা হচ্ছে—তিনি নাকি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানাতেন। বাস্তবতা হলো, জীবনের কোনো পর্যায়েই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তো দূরের কথা, সংগঠনের কোনো স্তরের কমিটিতেই তার কোনো পদ-পদবি ছিল না।

সংবাদ সম্মেলনে সারজিস আলম আরও বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে। জাতীয় নাগরিক পার্টিতে যারা যুক্ত হচ্ছেন, তাদের বিরুদ্ধেও একই কৌশলে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে, যা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশকে বাধাগ্রস্ত করছে।

তিনি এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন এবং বলেন, রাজনৈতিক ভিন্নমত দমনে মিথ্যা প্রচারণা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

এ সময় তিনি আয়কর সংক্রান্ত বিষয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে বলেন, হলফনামায় আয়কর রিটার্নে একটি টাইপিং ভুল ছিল, যা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংশোধন করা হয়েছে। এ বিষয়টিকেও বিভ্রান্তিকরভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ছাত্রলীগের কোনো কমিটিতেই আমার পদ-পদবি ছিল না: সারজিস আলম

Update Time : ০৬:৪৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬