খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক
- Update Time : ১১:৫২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ১৭০ Time View

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক শোকবার্তায় এই দুঃখ প্রকাশ করা হয়।
ঢাকায় অবস্থিত ইউএস এম্বাসির ফেসবুক পেজে জানানো হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে যুক্তরাষ্ট্র গভীরভাবে শোকাহত। শোকবার্তায় উল্লেখ করা হয়, মিসেস জিয়া বাংলাদেশের আধুনিক ইতিহাস নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব ও রাজনৈতিক অবদান দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।
এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। বিশ্বনেতাদের এই শোকবার্তাগুলো বেগম খালেদা জিয়ার আন্তর্জাতিক পরিচিতি ও রাজনৈতিক গুরুত্বের প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।









