সময়:
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ওসমান হাদির আসনে এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন পাটওয়ারী
ডিজিটাল ডেস্ক
- Update Time : ০৭:৩৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ১৪২ Time View

দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নির্বাচনি এলাকা ঢাকা–৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই আসনে দলটির পক্ষ থেকে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী।
রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এনসিপির যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন। তিনি বলেন, “শহীদ ওসমান হাদির ময়দান ঢাকা–৮। এই বিপ্লবী ধারার ধারাবাহিকতায় আরেক সংগ্রামী নেতা নাসিরুদ্দিন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে এ আসনে নির্বাচন করবেন।”
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, শহীদ ওসমান হাদির আত্মত্যাগ ও রাজনৈতিক আদর্শকে ধারণ করেই ঢাকা–৮ আসনে গণতান্ত্রিক ও সংস্কারমুখী রাজনীতির বার্তা পৌঁছে দিতে চায় দলটি।
Tag :
‘জাতীয় নাগরিক পার্টি’ ইনকিলাব মঞ্চ এনসিপি ওসমান হাদি ঢাকা-৮ নাসিরুদ্দিন পাটওয়ারী নির্বাচন বাংলাদেশের রাজনীতি শহীদ শরীফ শাপলা কলি
















