সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতের সঙ্গে জোটে এনসিপি: নাহিদ ইসলাম

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৮:৫২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ১৩৪ Time View

ঢাকা, ২৮ ডিসেম্বর – জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। রোববার (২৮ ডিসেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচনে প্রথমে এককভাবে অংশ নেওয়ার পরিকল্পনা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কারণে জামায়াতের সঙ্গে সমঝোতায় আসা হয়েছে। তিনি বলেন, “শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। আধিপত্যবাদী শক্তি এখনও সক্রিয় এবং তারা নির্বাচনের মাধ্যমে জুলাই যোদ্ধাদের নিশ্চিহ্ন করতে চায়। এই পরিস্থিতিতে বৃহত্তর ঐক্যের স্বার্থেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি জানান, এনসিপি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে নিজেদের সুরক্ষা এবং বৃহত্তর ঐক্যের লক্ষ্যে জোটে অংশ নিচ্ছে। “এনসিপি জোটভুক্ত ১০ দলের সঙ্গে একত্রে নির্বাচনে অংশগ্রহণ করবে। যেখানে আমাদের প্রার্থী থাকবে না, সেখানে জোটভুক্ত দলের প্রার্থীর পক্ষে আমরা প্রচারণা চালাব,” বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম আরও জানান, জোটে থাকলেও এনসিপি ও জামায়াত তাদের নিজ নিজ আদর্শ অনুযায়ী আলাদাভাবে রাজনৈতিক কার্যক্রম চালাবে। এছাড়া, এনসিপি গণভোটের পক্ষে দেশজুড়ে প্রচারণা চালাবে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলবে।

তিনি বলেন, “জুলাই সনদের আলোকে আমরা দেশ গঠনের পরিকল্পনা করতে চাই। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার পক্ষে আমরা সক্রিয় ভূমিকা রাখব। বিএনপিকেও এ বিষয়ে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম।”

সর্বশেষ, সোমবার এনসিপির মনোনয়ন সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। সমঝোতার ভিত্তিতে যাদের প্রার্থী করা হবে, তারা মনোনয়নপত্র জমা দেবেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতের সঙ্গে জোটে এনসিপি: নাহিদ ইসলাম

Update Time : ০৮:৫২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫