জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হলো এলডিপি ও এনসিপি
- Update Time : ০৬:৩৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ১৭৬ Time View

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় রাজনৈতিক জোটে যুক্ত হয়েছে আরও দুটি রাজনৈতিক দল। নতুন করে এই জোটে যোগ দিয়েছে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দুই দলের জোটে অন্তর্ভুক্তির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নতুন যুক্ত হওয়া দলগুলোর নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এর আগে এই জোটে অন্তর্ভুক্ত থাকা আটটি রাজনৈতিক দল হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
নতুন দুটি দলের সংযুক্তির মাধ্যমে জোটের রাজনৈতিক পরিসর ও সাংগঠনিক শক্তি আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।









