জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে এনসিপি, ঘোষণা আসছে রবিবার
- Update Time : ১১:২১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ১৯৩ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী রবিবার (২৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এই রাজনৈতিক জোটের ঘোষণা দেওয়া হবে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘ আলোচনার পর জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
সামান্তা শারমিন বলেন, “ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। আগামীকালই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জোট গঠন এনসিপির জন্য একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত সিদ্ধান্ত। নতুন রাজনৈতিক দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংগঠিত ও শক্তিশালী জোটের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল।
উল্লেখ্য, এর আগে এনসিপির ভেতরে জোট রাজনীতি নিয়ে নানা মতবিরোধ দেখা গেলেও শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীর সঙ্গেই ঐক্যের পথে হাঁটার সিদ্ধান্ত নিল দলটি।
সূত্র: জাগো নিউজ









