সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়িতে ‘যৌনকর্মীদের’ আশ্রয়ের অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১১:০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / ১৫৫ Time View

পটুয়াখালীর কুয়াকাটায় নিজ বাড়িতে যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগে কুয়াকাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. আব্দুল হালিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) কলাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিশেষ রোকন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পৌর ও উপজেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুয়াকাটা পৌর জামায়াতের আমির মো. শহীদুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, অভিযোগের প্রেক্ষিতে বিশেষ রোকন বৈঠক ডাকা হয়। বৈঠকে কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম, কুয়াকাটা পৌর জামায়াতের আমির মো. শহীদুল ইসলাম, কুয়াকাটা পৌরসভার সাবেক আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। উত্থাপিত অভিযোগ ও প্রাপ্ত তথ্য পর্যালোচনা শেষে মো. আব্দুল হালিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় এবং পরবর্তীতে তাকে বহিষ্কার করা হয়।

জামায়াত নেতারা জানান, সংগঠনের নীতিমালা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দল কঠোর অবস্থান নেবে বলেও জানান তারা।

কলাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম বলেন, একটি অভিযোগের ভিত্তিতে বিশেষ রোকন বৈঠক ডেকে কুয়াকাটা পৌর ৫ নম্বর ওয়ার্ড সভাপতিকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতে ইসলামী করতে হলে অবশ্যই সাংগঠনিক নিয়ম-কানুন ও দলীয় নীতিমালা মেনে চলতে হবে।

অভিযোগ প্রসঙ্গে মো. আব্দুল হালিম বলেন, তার বাড়িতে ছয়টি পরিবার ভাড়া থাকেন। এর মধ্যে একটি ফ্ল্যাটে মা-মেয়ে পরিচয়ে চারজন নারী প্রায় দুই মাস আগে বাসা ভাড়া নেন। তারা কোথায় বা কী কাজ করেন, তা তার জানার বিষয় নয়। তিনি অভিযোগ করেন, তার সঙ্গে কোনো আলোচনা না করেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই বলে দাবি করে তিনি বলেন, এ বিষয়ে তিনি সংবাদ সম্মেলন করবেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাড়িতে ‘যৌনকর্মীদের’ আশ্রয়ের অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার

Update Time : ১১:০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫