সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: সায়েরের নতুন দাবি

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১০:২৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ১৯২ Time View

ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্য গুলি করার ঘটনার সাথে জড়িত শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় (১২ ডিসেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করার পর জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব, ফয়সাল করিম মাসুদকে এই ভারতীয় নম্বরটি জোগাড় করে দেন বলে বিশেষ গোয়েন্দা সূত্রে জানা যায়।
+৯১৬০০১৩৯৪০**
এই নম্বরটি ব্যবহার করে গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজেদের এই সেলফি পাঠান ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। যেসকল নম্বরে এই ছবিটি পাঠানো হয় তার একটি ইন্টারসেপ্ট করে এই ছবিটি পাওয়া যায়, যা গতকাল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।(আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের face bool page)

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন—এমন দাবি আগেই করেছিলেন আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের। এবার সেই দাবির সঙ্গে নতুন ও চাঞ্চল্যকর তথ্য যুক্ত করলেন তিনি।

রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের দাবি করেন, ভারতে পালিয়ে যাওয়ার পর হামলাকারী ফয়সাল করিম মাসুদ নিজেই একটি সেলফি তুলে তা বিভিন্ন নম্বরে পাঠিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, এই সেলফিটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

সায়ের তার পোস্টে লেখেন, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় সরাসরি জড়িত শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। বিশেষ গোয়েন্দা সূত্রের বরাতে তিনি আরও দাবি করেন, ভারতে প্রবেশের পর ফয়সাল করিম মাসুদকে একটি ভারতীয় মোবাইল নম্বর জোগাড় করে দেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব।

ফেসবুক পোস্টে সায়ের একটি ভারতীয় নম্বরও উল্লেখ করেন (+৯১৬০০১৩৯৪০**), যা ব্যবহার করে ফয়সাল করিম মাসুদ গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজের তোলা সেলফি পাঠিয়েছেন বলে তার দাবি। তিনি আরও জানান, যেসব নম্বরে এই ছবি পাঠানো হয়েছিল, তার মধ্যে অন্তত একটি নম্বর ইন্টারসেপ্ট করে ছবিটি সংগ্রহ করা সম্ভব হয়েছে। যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে, ছবিটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা।

এদিকে ওসমান হাদির শারীরিক অবস্থার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে। প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

একই সঙ্গে প্রধান উপদেষ্টা ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় প্রকাশ্য দিবালোকে শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানকার সিসিইউতে চিকিৎসাধীন। এই হামলার ঘটনার পর থেকেই দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি ও নিন্দার ঝড় উঠেছে, একই সঙ্গে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জোরালো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: সায়েরের নতুন দাবি

Update Time : ১০:২৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫