সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সবুজ সংকেত’ পেলেই ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৪:২৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ১১৫ Time View

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কাতার সরকারের প্রস্তুতি এখন পুরোপুরি সম্পন্ন। মেডিকেল বোর্ডের চূড়ান্ত অনুমোদন পাওয়া মাত্রই ঢাকায় অবতরণ করবে কাতারের সর্বাধুনিক ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী।

তিনি জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা ফ্লাই করার উপযোগী হলেই কাতার সরকারের পাঠানো অ্যাম্বুলেন্স সরাসরি তাকে লন্ডনে নিয়ে যাবে। এনামুল হক বলেন, “মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স এসে তাকে লন্ডনে স্থানান্তর করবে। সম্পূর্ণ ব্যবস্থাপনার দায়িত্বই নিয়েছে কাতার সরকার। আমরা শুধু সমন্বয়ের কাজ করছি।”

তিনি আরও জানান, জার্মানি থেকে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স আনার বিষয়টিও কাতারের উদ্যোগের অংশ। তার ভাষায়, “এটি শুধু কাতারের নয়, একটি আন্তর্জাতিক পর্যায়ের চিকিৎসা সমন্বয়। সাবেক প্রধানমন্ত্রীর জন্য সর্বোচ্চ নিরাপত্তা ও আধুনিক সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।”

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অত্যন্ত নাজুক। সাম্প্রতিক দুই দিনের একাধিক পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে মেডিকেল বোর্ড মনে করছে, তিনি এখনো ফ্লাই করার মতো সম্পূর্ণ সক্ষমতা অর্জন করেননি। এ কারণে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত বিলম্বিত হচ্ছে।

গত ২৩ নভেম্বর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। বোর্ডের অন্যতম সদস্য তারেক রহমানের সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে চিকিৎসার অগ্রগতি এবং নতুন পরীক্ষার রিপোর্ট নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

মেডিকেল বোর্ডের পরবর্তী সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে কবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে খালেদা জিয়াকে লন্ডনে নিতে পারবে। পরিস্থিতির পুরোটা এখন চিকিৎসকদের হাতে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘সবুজ সংকেত’ পেলেই ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স

Update Time : ০৪:২৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫