সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জামায়াতের

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৬:৫০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ১৩৭ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে অবিলম্বে অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা তৈরি করে তাদের গ্রেপ্তার এবং সকল অবৈধ অস্ত্র উদ্ধার করার আহ্বান জানিয়েছে।

দলের কেন্দ্রীয় মজলিসে শূরা জানিয়েছে, দেশের নির্বাচনী পরিবেশকে সুরক্ষিত করতে এবং সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন শনিবার (২৯ নভেম্বর) মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সংগঠনের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম।

অধিবেশনে বলা হয়, ২৭ নভেম্বর পাবনা জেলার ঈশ্বরদীতে জামায়াতের মিছিলে বিএনপির সন্ত্রাসীরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে জামায়াতের প্রায় ৬০ থেকে ৭০ জন নেতাকর্মীকে আহত করেছে। অনেকের অবস্থাই মারাত্মক। এই ঘটনায় ঈশ্বরদী থানার ওসির পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।

এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালী সদর, জামালপুরের মেলান্দহ, ফেনী সদর, নওগাঁ সদর, লক্ষ্মীপুর সদর, নারায়গঞ্জের আড়াই হাজার, মৌলভীবাজারের বড়লেখা, গাইবান্ধা, জয়পুরহাট, ঝিনাইদহের মহেশপুরসহ বিভিন্ন স্থানে জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপির সন্ত্রাসীদের হামলার অভিযোগ রয়েছে। এমনকি কিছু স্থানে তারা জামায়াতের মহিলা কর্মীদের দাওয়াতি কার্যক্রমেও বাধা দিচ্ছে।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা প্রশ্ন তুলেছে, এই ধরনের সন্ত্রাসী পরিস্থিতিতে কীভাবে নির্বাচনের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ আশা করা যায়। তারা অভিযোগ করেছে যে, সরকার এখনও নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ।

এছাড়া, পাবনার ঈশ্বরদীতে জেলা জামায়াতের আমিরসহ নেতাদের ওপর বিএনপির সন্ত্রাসীরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানোর ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় মজলিসে শূরা এ ধরনের ভিত্তিহীন ও মিথ্যা তথ্য সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষকে এ ধরনের কার্যক্রম বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে।

শূরা জানিয়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা তৈরি করে তাদের গ্রেপ্তার করতে হবে, তাদের আইনের আওতায় আনতে হবে এবং সমস্ত অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জামায়াতের

Update Time : ০৬:৫০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫