সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতা চালু করবে বিএনপি: তারেক রহমান

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৯:৪০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ১০৩ Time View

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য সম্মানীভিত্তিক ভাতার ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইমাম ও খতিব সম্মেলনে ভার্চুয়াল বক্তৃতায় তিনি এই প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক লাভের আশায় ইসলামি স্কলার ও আলেম-ওলামাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি করা হয়েছে, যা ধর্মীয় ব্যাখ্যার অপব্যবহার করে সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তিনি সতর্ক করে বলেন, ভিন্নমত যেন কখনো ফিতনা ছড়িয়ে সামাজিক অস্থিরতার জন্ম না দেয়—এ বিষয়ে আলেমদের সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, ইসলাম ও মুসলমানদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বিএনপি সবসময়ই সুদৃঢ় অবস্থানে রয়েছে। ইমাম-মুয়াজ্জিনদের সম্মান, নিরাপত্তা ও সহযোগিতা ছাড়া সমাজে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, ক্ষমতায় গেলে ইমাম ও খতিবদের ন্যায্য দাবি-দাওয়ার বাস্তবায়নসহ আধুনিক মসজিদ ব্যবস্থাপনা ও ধর্মীয় শিক্ষার উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি আলেম-ওলামাদের কাছে আসন্ন নির্বাচনে বিএনপির পাশে থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতা চালু করবে বিএনপি: তারেক রহমান

Update Time : ০৯:৪০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫