সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতায় এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে অগ্রাধিকার দেবে বিএনপি: মির্জা ফখরুল

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৬:৫২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ২১০ Time View
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জনগণের ভোটে ক্ষমতায় এলে বাংলাদেশে ভারতের তথাকথিত ‘দাদাগিরি’ বন্ধে বিশেষ গুরুত্ব দেবে বিএনপি— এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রের সার্বভৌম স্বার্থ রক্ষায় সমমর্যাদার সম্পর্ক নিশ্চিত করাই হবে বিএনপির প্রধান রাজনৈতিক অঙ্গীকার।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সুসম্পর্ক চাই, কিন্তু সমমর্যাদার ভিত্তিতে’

মির্জা ফখরুল বলেন, “আমরা চাই প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকুক। ১৯৭১ সালে তারা যেভাবে সহায়তা করেছে, সেই সম্পর্ক আরও দৃঢ় হওয়ার কথা। কিন্তু দুঃখজনকভাবে গত আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি— ভারত সবকিছু নিয়ে গেছে, বিনিময়ে বাংলাদেশকে কিছু দেয়নি। হাসিনা সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল— তারা দেশের স্বার্থে কিছু আদায় করতে পারেনি।”

তিনি দাবি করেন, দুই দেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে গড়ে উঠা উচিত। “ইক্যুয়াল ফুটিংয়ে কথা বলতে হবে। দেশের স্বার্থকে আগে রাখতে হবে”— বলেন ফখরুল।

সীমান্ত হত্যা, পানি বণ্টন, বাণিজ্য— তিনটিতেই গুরুত্ব দেবে বিএনপি

বিএনপি মহাসচিব বলেন, “বাংলাদেশ যে ভূ-অঞ্চলে অবস্থিত, এখানকার নদী-পানির ন্যায্য হিস্যা পাওয়াই আমাদের অধিকার। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, বাণিজ্য ঘাটতি কমানো, দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা— এসব ইস্যুতে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি আমরা দিচ্ছি।”

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু হলো জাতীয় স্বার্থ রক্ষা। দেশের সম্পদ, পানি, বাজার— সবকিছুতে ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।

আওয়ামী লীগ ভারতের কাছে নতি স্বীকার করেছে’ — ফখরুলের অভিযোগ

আওয়ামী লীগের নেতাদের ভারত সফর ও বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “ওদের মন্ত্রীরা ভারতে গিয়ে যা বলেন— স্বামী-স্ত্রীর সম্পর্কের উদাহরণ দেয়— এসব কথা বলে তারা বাংলাদেশের মর্যাদাকেই নিচে নামিয়ে ফেলেছেন। দেশের স্বার্থ রক্ষার কোনো সক্ষমতা বা সাহস আওয়ামী লীগের নেই।”

তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দুই দেশের সম্পর্ক নতুনভাবে গড়ে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ক্ষমতায় এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে অগ্রাধিকার দেবে বিএনপি: মির্জা ফখরুল

Update Time : ০৬:৫২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫