সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি:জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৩:২৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ২৫১ Time View

দেশে চলমান দুর্নীতি, অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ সংসদীয় আসনে মনোনীত প্রার্থী ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে জামায়াত কারো সঙ্গে আপস করবে না। আমরা কথা নয়, কাজে বিশ্বাসী একটি দল।”

শুক্রবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুর পীরেরবাগ ঝিলপাড় এলাকায় ঢাকা-১৫ আসনের সমর্থকদের আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াত প্রতিশ্রুতি দিয়ে ভুলে যায় না। আমরা প্রতিশ্রুতিকে কর্মে রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচনের সময় অনেক দল নানা প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়ায়, কেউ বলে দেশকে আমেরিকা বা কানাডার মতো বানাবে। কিন্তু নির্বাচনের পর সেই প্রতিশ্রুতির আর দেখা মেলে না। জনগণ এই ধোঁকাবাজি বহুবার দেখেছে, এখন সময় এসেছে তাদের না বলার।”

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “কথার মোহে নয়, বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হবে। অতীতের আমলনামা দেখে ভবিষ্যতের হিসাব বোঝা যায়। তাই এবার দেশের কল্যাণে, ন্যায়ের পক্ষে এবং দুর্নীতি মুক্ত এক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে।”

জামায়াত আমির বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। “এই দেশ কারো নির্দেশে চলবে না, কাউকে আমরা দাদা বা বড় ভাই মানি না। নিজেদের পায়ে দাঁড়িয়ে আত্মসম্মান বজায় রেখে মাথা উঁচু করে চলার শিক্ষা দিতে চাই জাতিকে। পররাষ্ট্রনীতিতে কারো সঙ্গে বৈরিতা নয়, বরং বন্ধুত্ব ও সমতার ভিত্তিতে সম্পর্ক গড়াই হবে আমাদের নীতি। আমরা কারো রক্তচক্ষুকে ভয় করি না,” বলেন তিনি।

যুব সমাজকে শক্তি হিসেবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা সরকারের মুখাপেক্ষী নয়, বরং নিজেরাই আত্মনির্ভর হয়ে দেশের উন্নয়নে অংশ নেবে। আজকের তরুণদের মধ্যেই রয়েছে নতুন বাংলাদেশের ভিত্তি। তাদের সৎ, দক্ষ ও নৈতিকভাবে গড়ে তুলতে পারলেই এই জাতি মাথা তুলে দাঁড়াতে পারবে।”

তিনি বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গড়তে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। দীর্ঘদিন ধরে আমরা অতীতের দ্বন্দ্বে জড়িয়ে থেকেছি, যার ফলে বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারিনি। এখন সময় এসেছে ইতিবাচক চিন্তা, সৎ নেতৃত্ব ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনের। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে থাকবে ন্যায়, ইনসাফ ও মানবিকতার সমন্বয়।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “যদি আল্লাহ আমাদের সরকার গঠনের সুযোগ দেন, তাহলে আমরা একটি নৈতিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করব—যেখানে থাকবে উন্নত ও জাগতিক শিক্ষার সমন্বয়, সবার জন্য ন্যায়বিচারের নিশ্চয়তা, এবং সভ্য ও উন্নত দেশগুলোর সঙ্গে সম্মানজনক সম্পর্ক।”

সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর নায়েবে আমির আব্দুর রহমান মূসা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১৫ আসনের সচিব শাহ আলম তুহিন, কর্মপরিষদ সদস্য মো. শহীদুল্লাহ, কাফরুল জোনের সহকারী পরিচালক জসিম উদ্দিন ও মিরপুর পূর্ব থানার সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদী।

এর আগে ডা. শফিকুর রহমান রাজধানীর পীরেরবাগ ছাপড়া মসজিদে জুমার নামাজ, বাইতুল আরাফা মসজিদে আসর এবং বড়বাগ গাউসিয়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে পশ্চিম মনিপুরে জামায়াত আয়োজিত এক সুধী সমাবেশে তিনি দেশের বর্তমান অবস্থা, ইসলামভিত্তিক ন্যায্য সমাজ প্রতিষ্ঠা ও যুব সমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ডা. শফিকুর রহমানের ভাষায়, “এখন আর হতাশায় ডুবে থাকার সময় নয়। পরিবর্তনের জন্য ময়দানে নামতে হবে, হাত গুটিয়ে নয়, হাত মিলিয়ে কাজ করতে হবে। কারণ ন্যায়, সত্য ও কল্যাণের পক্ষে লড়াই সর্বদাই সফল হয়।”

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি:জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Update Time : ০৩:২৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫