সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’ প্যানেল ঘোষণা, অন্তর্ভুক্ত হিন্দুধর্মাবলম্বী প্রার্থীও

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৫:২৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৬০ Time View

SHIBIR CTG

SHIBIR CTG

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। তাদের এই প্যানেলের নাম দেওয়া হয়েছে সম্প্রীতি শিক্ষার্থী জোট’। বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় আয়োজিত এক অনুষ্ঠানে প্যানেলটি ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ সম্পাদক সাইদুল ইসলাম।

প্যানেলে গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রশিবিরের বিভিন্ন শাখার নেতারা। সহসভাপতি (ভিপি) পদে রয়েছেন চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও ইতিহাস বিভাগের এমফিল শিক্ষার্থী ইব্রাহিম হোসেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাঈদ বিন হাবিব। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন শাহজালাল হলের সভাপতি ও ফিন্যান্স বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আকাশ দাশ, যিনি হিন্দুধর্মাবলম্বী।

প্যানেল ঘোষণার সময় সাইদুল ইসলাম বলেন, আমাদের এই প্যানেলটি সম্পূর্ণ অন্তর্ভুক্তিমূলক। এখানে শুধু ভিন্নধর্মী নয়, নারী শিক্ষার্থীরাও গুরুত্বপূর্ণ দায়িত্বে জায়গা পেয়েছেন।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ছাত্রদল অতীতে আমাদের সহযোদ্ধা ছিল। কিন্তু বর্তমানে তারা অযথা অভিযোগ তুলছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

প্যানেলের অন্যান্য পদে মনোনীতরা

  • খেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক: মোহাম্মদ শাওন
  • সহখেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক: শাহপরাণ মারুফ
  • সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: হারেজুল ইসলাম
  • সহ–সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: জিহাদ হোসেইন
  • দপ্তর সম্পাদক: আবদুল্লাহ আল নোমান
  • সহদপ্তর সম্পাদক: জান্নাতুল আদন
  • ছাত্রীকল্যাণ সম্পাদক: নাহিমা আক্তার
  • সহ–ছাত্রীকল্যাণ সম্পাদক: জান্নাতুল ফেরদাউস
  • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক: মাহবুবুর রহমান
  • গবেষণা ও উন্নয়ন সম্পাদক: তানভীর আঞ্জুম
  • সমাজসেবা ও পরিবেশ সম্পাদক: তাহসিনা রহমান
  • স্বাস্থ্য সম্পাদক: আফনান হাসান
  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: মোনায়েম শরীফ
  • ক্যারিয়ার ডেভলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক: মেহেদি হাসান
  • যোগাযোগ ও আবাসন সম্পাদক: ইসহাক ভূঁইয়া
  • সহ–যোগাযোগ ও আবাসন সম্পাদক: ওবায়দুল সালমান
  • আইন ও মানবাধিকার সম্পাদক: তাওহিদ রাব্বি
  • পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মাসুম বিল্লাহ

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, সোহানুর রহমান ও আদনান শরিফ।

এভাবে ছাত্রশিবিরের ঘোষিত এই প্যানেলে প্রথমবারের মতো একজন হিন্দুধর্মাবলম্বী প্রার্থী যুক্ত হওয়ায় ক্যাম্পাসে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’ প্যানেল ঘোষণা, অন্তর্ভুক্ত হিন্দুধর্মাবলম্বী প্রার্থীও

Update Time : ০৫:২৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫